চিংড়িতে অপদ্রব্য পুশকরার দায়ে এক মাছ ব্যবসায়ীর জেল-জরিমানা
- আপডেট সময় : 11:12:59 pm, Sunday, 15 January 2023 278 300 বার পড়া হয়েছে

মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার, সাতক্ষীরাঃ
সাতক্ষীরা শহরের খাদ্যগুদাম মোড়ে চিংড়িতে অপদ্রব্য পুশকরার দায়ে এক মাছ ব্যবসায়ীর জেল-জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার মফিজুর রহমান শিমুল নামের ওই মাছ ব্যবসায়ীকে জেল-জরিমানা করেন। এরআগে খাদ্যগুদাম মোড়ে মাছ প্রক্রিয়াজাত কারখানায় অভিযান চালায় নিরাপদ খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দণ্ড পাওয়া ব্যবসায়ীর নাম মফিজুর রহমান শিমুল (৩২)। তিনি মনজিতপুর এলাকার জাহাবক্স আলীর ছেলে। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, খাদ্য গুদাম মোড় এলাকায় শিমুলের একটি মাছ প্রক্রিয়াজাত কারখানা রয়েছে। তিনি চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করে ওজন বাড়িয়ে বাজারজাত করেন-এমন অভিযোগের ভিত্তিতে কারখানায় অভিযান চালানো হয়।
এ সময় চিংড়িতে অপদ্রব্য পুশকরাকালীন হাতেনাতে আটক হন শিমুল। জব্দ করা হয় ৫০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ। পরে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের আদালতে হাজির করা হয়। আদালত তাকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে পুশকৃত চিংড়িমাছ ধ্বংস করা হয়েছে বলে জানান মোখলেছুর রহমান।
























