সাতক্ষীরা 2:01 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

নারীর ফাঁদে পড়ে ব্যবসায়ীর খোয়া গেল সাড়ে ৩ কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:51:28 pm, Friday, 13 January 2023 279 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

অনলাইন ডেস্ক
এক নারীর ভিডিও কলের ফাঁদে পড়ে শেষ পর্যন্ত ২ কোটি ৬৯ লাখ রুপি খোয়ালেন ভারতের নবায়নযোগ্য জ্বালানিপ্রতিষ্ঠানের এক ব্যবসায়ী। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা।

ভারতের গুজরাট রাজ্যের এক পুলিশ কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। খবর এনডিটিভির।

ভিডিও কলে ওই নারী বলেন, তার নাম রিয়া শর্মা। তিনি রাজ্যের মরবি জেলার বাসিন্দা।

পুলিশ কর্মকর্তা জানান, ভিডিও কল চলাকালে ওই ব্যবসায়ীকে বিবস্ত্র হতে রাজি করান ওই নারী। হঠাৎ করেই তিনি কলটি কেটে দেন। এরপর ভুক্তভোগী ব্যবসায়ীর কাছে ৫০ হাজার রুপি দাবি করেন ওই নারী।

অন্যথায় তার বিবস্ত্র ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, কয়েক দিন পর ভুক্তভোগী ব্যবসায়ীকে ফোন দেন এক ব্যক্তি। ওই ব্যক্তি নিজেকে দিল্লি পুলিশের পরিদর্শক গুড্ডু শর্মা বলে দাবি করেন। তার হাতে ওই ভিডিও ক্লিপ আছে জানিয়ে ব্যবসায়ীর কাছে তিন লাখ রুপি দাবি করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘১৪ আগস্ট আরেক ব্যক্তি ওই ব্যবসায়ীকে ফোন দিয়ে নিজেকে দিল্লি পুলিশের সাইবার সেলের সদস্য হিসেবে পরিচয় দেন। তিনি ৮০ লাখ ৯৭ হাজার রুপি চান ব্যবসায়ীর কাছ থেকে। দাবি করেন, ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছেন।’

পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই ব্যবসায়ী এসব অর্থ পরিশোধ করেন। এরপর ভুক্তভোগী ব্যবসায়ীকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি ফোন করেন। তিনি মামলাটি মীমাংসা করে দিতে ৮ লাখ ৫০ হাজার রুপি দাবি করেন। বলেন, ওই নারীর মা কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে গেছেন।

ওই ব্যবসায়ীকে বলা হয় দিল্লি হাইকোর্টের নামে একটি ভুয়া আদেশ দেখিয়ে মামলাটির কার্যক্রম বন্ধ করা হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত অর্থ দেওয়া অব্যাহত রেখেছিলেন ওই ব্যবসায়ী। তবে একপর্যায়ে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় তার।

এরপর ওই ব্যবসায়ী ১০ জানুয়ারি থানার সাইবার অপরাধ বিভাগে যান। তিনি ১১ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি তাদের বিরুদ্ধে ২ কোটি ৬৯ লাখ রুপি চাঁদাবাজির অভিযোগ এনেছেন।

সুত্রঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নারীর ফাঁদে পড়ে ব্যবসায়ীর খোয়া গেল সাড়ে ৩ কোটি টাকা

আপডেট সময় : 06:51:28 pm, Friday, 13 January 2023