সংবাদ শিরোনাম ::
ঠিকাদার শাওনের বিরুদ্ধে বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 05:01:53 pm, Tuesday, 27 December 2022 456 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরার ঠিকাদার শাওনের বিরুদ্ধে বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, সাতক্ষীরা বেতনানদী খননের ঠিকাদার শাওন অবৈধভাবে বেতনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অনুমান প্রায় ৩ কিলোমিটার এলাকা থেকে বালু তুলে বিক্রি করছেন।
তিনি সদর উপজেলার খেজুরডাঙ্গার ওয়াপদার সরকারি রাস্তা সংস্কারের ঠিকাদারের কাছে ওই বালু বিক্রি করছেন বলে এলাকাবাসির অভিযোগ। এলাকাবাসি আরও জানান, বেতনানদী আশেপাশে ঘনবসতি ঘরবাড়ি রয়েছে। কিন্তু বেতনানদী থেকে বালু উত্তোলন করার কারণে এলাকার বসতি মানুষ তাদের ঘরবাড়ি ধসে যাওয়ার আশঙ্কায় রয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, বিষয়টি দেখছি। এ ব্যাপারে জেলা প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন


























