সাতক্ষীরা 3:36 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মেহেদী হাসানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:52:23 pm, Monday, 27 July 2026 169 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিউজ মিডিয়া ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ ও ‘ডিএসডি টিভি’র সম্পাদক ও প্রকাশক মো. মেহেদী হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার পরিবারকেও খতম করার হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তার স্বার্থে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনৈতিক ভিডিও সংক্রান্ত সংবাদ সম্প্রতি ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ ও ‘ডিএসডি টিভি’তে বস্তুনিষ্ঠভাবে প্রকাশিত হয়। এরপর আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে সম্পাদক মো. মেহেদী হাসানের ব্যক্তিগত মোবাইল নম্বরে (+৮৮০ ১৭৪৫০৫৪৯৯৮) একটি অপরিচিত নম্বর (+৮৮০ ১৮৯২৪৯০৬১৩) থেকে ফোন আসে। ফোনটি ধরতেই অপর প্রান্ত থেকে ভয়েস চেঞ্জার ব্যবহার করে গালিগালাজ ও সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হতে থাকে। সাংবাদিক মেহেদী হাসান কলটি রেকর্ড করার চেষ্টা করলে তা টের পেয়ে দুর্বৃত্তরা লাইনটি কেটে দেয়। পরবর্তীতে আবারও ফোন দিলে ১৫-১৬ সেকেন্ডের মতো কথোপকথন রেকর্ড করা সম্ভব হয় এবং তা বুঝতে পেরে পুনরায় ফোন কেটে দেওয়া হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই হুমকিদাতার এনআইডি ও পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিস্তারিত পরিচয় নিচে তুলে ধরা হলো
নাম মো বাবু শানা,পিতার নাম মো হাসান শানা,মাতার নাম মোছা আছিয়া খাতুন
জাতীয় পরিচয়পত্র (NID) 7349128798 জন্ম তারিখ ২১ অক্টোবর, ১৯৮৫
ঠিকানা ব্লক ৮ নং সেক্টর, নতুন উপশহর (পোস্ট কোড ৭৪০১), যশোর সদর, যশোর, খুলনা। টানা হুমকির মুখে সাংবাদিক ও তার পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আজ ২৭ জুলাই ২০২৬ তারিখে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে (জিডি নম্বর- ১৭৭৮, ট্র্যাকিং নম্বর-0FOVPH)। থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে এবং জিডির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে এএসআই (নিরস্ত্র) সুজন বিশ্বাসকে।
সাংবাদিকদের ওপর এ ধরনের হুমকি ও ভীতি প্রদর্শনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্ত বাবু শানাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মেহেদী হাসানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আপডেট সময় : 05:52:23 pm, Monday, 27 July 2026