সাতক্ষীরা 1:26 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারে অনিয়মের অভিযোগ, ডা. শফিকুল ইসলামের বিরুদ্ধে মাছ বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:48:03 pm, Sunday, 26 July 2026 124 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সরকারি স্লিপ ছাড়া মাছ বিক্রি, কনফারেন্স রুম ভাড়া ও সরকারি বাসা নিয়ে বিভিন্ন অভিযোগ; তদন্তের দাবি
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার এল্লারচর সরকারি মৎস্য খামারে বদলির আদেশ জারির পরও সরকারি স্লিপ ছাড়া লাখ লাখ টাকার মাছ বিক্রির অভিযোগ উঠেছে। একই সঙ্গে খামারের কনফারেন্স রুম ভাড়া, সরকারি বাসা ব্যবহার এবং বিভিন্ন খাতের অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে খামারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. শফিকুল ইসলামের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, সরকারি নীতিমালা উপেক্ষা করে খামার থেকে মাছ ধরে বিক্রি করা হচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
রোববার (২৬ জুলাই) ভোর থেকে খামারে মাছ ধরা ও বিক্রির কার্যক্রম শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, সরকারি খাস জমিতে অবস্থিত এ মৎস্য খামারটি নির্ধারিত সরকারি নীতিমালা ও ইজারা প্রক্রিয়া অনুসরণ না করে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, সরকারি খামারের কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বিধি-বিধান অনুসরণ করে পরিচালিত হওয়ার কথা। কিন্তু যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই মাছ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মাছ বিক্রির সময় ক্রেতাদের সরকারি স্লিপ বা রসিদও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় মৎস্যচাষী বলেন, “সরকারি খামার পরিচালনার নির্দিষ্ট নিয়ম রয়েছে। কিন্তু কোনো দৃশ্যমান অনুমোদন ছাড়াই কীভাবে এত বড় পরিসরে মাছ বিক্রি হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি সাধারণ মৎস্যচাষীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক খামারের কয়েকজন কর্মচারী অভিযোগ করেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. শফিকুল ইসলামের স্বেচ্ছাচারিতায় সরকারি নিয়ম-কানুন উপেক্ষিত হচ্ছে। তাদের দাবি, অফিসের কনফারেন্স রুম বিভিন্ন এনজিওর কাছে ভাড়া দিয়ে সেই অর্থ সরকারি হিসাবে জমা না করে ব্যক্তিগতভাবে গ্রহণ করা হয়। এছাড়া পরিবার নিয়ে সরকারি বাসভবনে বসবাস করলেও নিয়মিত বাড়ি ভাড়া উত্তোলনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের পক্ষে তারা প্রকাশ্যে কোনো নথি উপস্থাপন করেননি।
অভিযোগের বিষয়ে ডা. শফিকুল ইসলাম বলেন, “খামারের কাজই হলো মাছ উৎপাদন ও বিক্রি করা। বিভিন্ন বকেয়া পরিশোধের জন্য মাছ বিক্রি করা হয়। ৪ থেকে ৬ ইঞ্চি আকারের পোনা মাছ বিক্রির নিয়ম রয়েছে। বিক্রির রসিদও আছে, তবে তা বর্তমানে আমার কাছে নেই।” বদলির আদেশ সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এছাড়া তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগও তিনি অস্বীকার করেন।
জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম বলেন, “সংবাদ পেয়ে আমরা সকালে ঘটনাস্থলে এসেছি। একই সঙ্গে আজ সকালেই সংশ্লিষ্ট কর্মকর্তার বদলির আদেশের কাগজ হাতে পেয়েছি। মাছ বিক্রি সরকারি নির্ধারিত দরে করতে হবে এবং প্রতিটি বিক্রির ক্ষেত্রে সরকারি স্লিপ দিতে হবে। বিক্রির সব তথ্য সরকারি রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। এর বাইরে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে কনফারেন্স রুম ভাড়া ও সরকারি বাসা ব্যবহারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারে অনিয়মের অভিযোগ, ডা. শফিকুল ইসলামের বিরুদ্ধে মাছ বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : 11:48:03 pm, Sunday, 26 July 2026