সাতক্ষীরা 3:36 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

প্রকাশ্যে মাদক সেবন ও হাতাহাতি: সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারী আটক, থানায় জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:51:33 pm, Sunday, 26 July 2026 239 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় প্রকাশ্যে মাদক সেবন এবং প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর হামলার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আটককৃত ব্যক্তির নাম হাসান মাহমুদ সুমন (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কাঠিয়া লস্করপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মরত সদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, লস্করপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করছিলেন হাসান মাহমুদ সুমন। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে প্রকাশ্যে মাদক সেবনে বাধা ও নিষেধ দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মাতাল অবস্থায় স্থানীয়দের ওপর চড়াও হন এবং আক্রমণ চালান। তার হামলায় শাহীদ হোসেন, রফিকুল আলম ও রাশেদুল ইসলামসহ অন্তত কয়েকজন আহত হন।
ঘটনার পর পরই উত্তেজিত জনতা তাকে ঘটনাস্থলে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আইনগতভাবে বিষয়টিকে গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যেহেতু অভিযুক্ত ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে যুক্ত, তাই বিষয়টি তার ঊর্ধ্বতন বিভাগীয় কর্মকর্তাদের অবহিত করার চেষ্টা চলছে।”
এদিকে সরকারি একটি দপ্তরের দায়িত্বশীল স্থানে থেকে প্রকাশ্যে মাদক সেবন ও এলাকাবাসীর ওপর হামলার ঘটনায় লস্করপাড়া গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

প্রকাশ্যে মাদক সেবন ও হাতাহাতি: সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারী আটক, থানায় জিডি

আপডেট সময় : 04:51:33 pm, Sunday, 26 July 2026