সাতক্ষীরা 11:39 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে বিশ্বকাপ ফাইনাল দেখতে বের হয়ে আর ফেরা হয়নি; হত্যার অভিযোগ, তদন্তে পুলিশের তদন্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:59:56 pm, Monday, 20 July 2026 254 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা সদর উপজেলার কৈখালী গ্রামের একটি মাছের ঘের থেকে সুমন হোসেন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমন হোসেন উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি উপজেলা জামায়াতের সদস্য, ইসলামী বক্তা ও দল-সমর্থিত লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মনোয়ার হোসেনের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যদের দাবি, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুমন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয়রা কৈখালী এলাকার কেসমত আলীর মাছের ঘেরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা আব্দুল হামিদ জানান, রাতে খেলা দেখতে বের হওয়ার পর থেকেই ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে খবর পান, একটি মাছের ঘেরে তার মরদেহ পাওয়া গেছে। তিনি দাবি করেন, মরদেহটি উলঙ্গ অবস্থায় ছিল।
মাওলানা মনোয়ার হোসেন ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, ঘটনাস্থলের আলামত দেখে ধারণা করা হচ্ছে, সুমনকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং তার পোশাক খুলে নেওয়া হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নিহতের মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ময়নাতদন্ত ও পুলিশের তদন্ত শেষ হওয়ার আগে এটিকে হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই বিষয়টি তদন্তাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে বিশ্বকাপ ফাইনাল দেখতে বের হয়ে আর ফেরা হয়নি; হত্যার অভিযোগ, তদন্তে পুলিশের তদন্ত

আপডেট সময় : 03:59:56 pm, Monday, 20 July 2026