সাতক্ষীরা 3:58 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাংবাদিক আমিনুরের মেজো চাচার দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:07:10 pm, Saturday, 18 July 2026 114 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টার:সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের প্রাণী চিকিৎসক ডাক্তার আরশাদ আলী গাজী আর নেই।তিনি সাংবাদিক জি এম আমিনুর রহমান এর শ্রদ্ধেয় মেজো চাচা এবং ডাক্তার আশরাফ হোসেন এর পিতা।
দীর্ঘদিন শ্বাসনালী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ১৭ই জুলাই শুক্রবার বিকাল ৪ঃ৪৫ মিনিটে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন।

মৃত্যুকালে ৩ মেয়ে, ৫ছেলে,পরিবারের অন্যান্য সদস্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ আমরা আমাদের পরিবারের অভিভাবকে হারিয়েছি মরহুম আরশাদ আলী গাজী কে আমরা তার শেষ বিদায় জানালাম এবং দাফন সম্পন্ন করলাম। আপনারা যারা দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন, জানাজায় শরিক হয়েছেন এবং দাফনের কাজে সহযোগিতা করেছেন—সবার প্রতি আমাদের পরিবার গভীরভাবে কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।
আমাদের শ্রদ্ধেয় মেজো চাচা চলাফেরায় কারও মনে কোনো কষ্ট দিয়ে থাকলে বা কারও কাছে কোনো পাওনা/ঋণ থাকলে, দয়া করে তা পরিবারের সদস্যদের জানান। আমরা তা নিজ দায়িত্বে পরিশোধ করতে চাই।
এখন আমরা মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাত কামনায় আপনাদের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং আমাদের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।

মরহুমের জানাযার নামাজ পূর্ব কৈখালী বাইতুস সালাম জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।এবং শোকাহত পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাযার নামাজে অংশ নেন বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মীয় মুসলমান মুসল্লিবৃন্দ স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।এসময় উপস্থিত সকলেই মরহুমের জন্য দোয়া ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য,মরহুম ডাক্তার মোঃ আরশাদ আলী গাজী ছিলেন গরিবের প্রিয় একজন প্রাণী চিকিৎসক শ্যামনগরের পূর্ব কৈখালী গ্রামের বাসিন্দা এবং কৈখালীর বিশিষ্ট ব্যবসায়ী জি,এম, নওশের আলী দোকানদারের মেজো ভাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাংবাদিক আমিনুরের মেজো চাচার দাফন সম্পন্ন

আপডেট সময় : 04:07:10 pm, Saturday, 18 July 2026