সাতক্ষীরা 5:08 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:27:54 pm, Saturday, 27 June 2026 104 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:”ঘুষ নয় সেবা চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই” এবং “দুর্নীতি থামান… এখনই”— এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার আয়োজনে আজ ২৭ জুন, শনিবার সকাল ৯টায় সাতক্ষীরা মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সনাক, সাতক্ষীরার সভাপতি মোঃ তৈয়েব হাসান সামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন টিআইবি, খুলনার ক্লাস্টার কোঅর্ডিনেটর (সিই) ফিরোজ উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য শিলা জারিন তাসনিম।

সভায় বক্তারা বলেন, টিআইবি’র অংশগ্রহণমূলক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ২০০৫ সালে গঠিত হওয়ার পর থেকে সনাক, সাতক্ষীরা স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এবারের অভিজ্ঞতা বিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল বিগত দিনের অর্জন, সীমাবদ্ধতা এবং শিক্ষা আদান-প্রদানের মাধ্যমে আগামী দিনের দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করে তোলা।

সভায় উপস্থিত ছিলেন সনাক সাতক্ষীরার সহ-সভাপতি মোমেনা খানম, ও মোঃ ইয়াছিন ছিদ্দীকী, প্রথম আলোর সাতক্ষীরা জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, এবং সনাক সদস্য হেনরী সরদার, ভারতেশ্বরী বিশ্বাস, প্রফেসর মোঃ আব্দুল হামিদ, অ্যাডভোকেট এ.কে.এম শহীদউল্যাহ, পবিত্র মোহন দাশ, ডাঃ সুশান্ত কুমার ঘোষ, কিশোরী মোহন সরকার, মোঃ আবুল বাসার, মোঃ অলিউর রহমান, জেসমিন আখতার, রেবেকা সুলতানা, মোঃ মনিরুজ্জামান মুন্না ও সৈয়দা সুলতানা শিলা।

এছাড়া সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সদস্যবৃন্দসহ শিক্ষা (প্রাথমিক ও মাধ্যমিক), স্বাস্থ্য, পরিবেশ ও ভূমি বিষয়ক উপ-কমিটির সকল সদস্য সভায় অংশ নেন।

উপস্থিত সুধীজন ও সনাক নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে নাগরিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 10:27:54 pm, Saturday, 27 June 2026