আশাশুনির গোয়ালডাঙ্গা বাঁধ ভাঙন পরিদর্শন ও ইসলামী ব্যাংকের গ্রাহক-সুধী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : 12:11:28 am, Wednesday, 20 May 2026 107 300 বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান:আশাশুনি উপজেলার বড়দলের গোয়ালডাঙ্গা বাজার এলাকায় নদী ভাঙন স্থান পরিদর্শন এবং ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার ভাঙন এলাকা পরিদর্শন শেষে ব্যাংকের শাখা কার্যালয়ে আয়োজিত সমাবেশে অংশ নেন।
প্রথমে এমপি রবিউল বাশার গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ভাঙন রোধে অস্থায়ীভাবে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমে পাইলিং ছাড়া কাজ করায় বিস্ময় প্রকাশ করেন। পরে তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ আঃ রহমান তাজকিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে সিডিউল অনুযায়ী পাইলিংসহ কাজ সম্পন্ন করার তাগিদ দেন।
পরে গোয়ালডাঙ্গা বাজার কমিটির সভাপতি মহিউদ্দীন ফকিরের সভাপতিত্বে এবং ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট (১৪৩/০৬) শাখার ব্যবস্থাপক মোঃ আঃ ওয়াজেদের সঞ্চালনায় গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান বক্তা ছিলেন ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক নুরুজ্জামান হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আয়নাল হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মণ্ডল, মিত্র তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ আবু সাদেক, ইউপি চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর সানা, বিশিষ্ট ব্যবসায়ী ও আশাশুনি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





























