আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : 11:56:32 pm, Saturday, 16 May 2026 106 300 বার পড়া হয়েছে

লএস,এম মোস্তাফিজুর রহমান: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিভিন্ন দপ্তরের ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ মে) বেলা ১২টায় আশাশুনি অফিসার্স ক্লাবের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।
সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, পিআইও মোঃ আমিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, হিসাবরক্ষণ কর্মকর্তা মোমিন আহমেদ, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্যনাথ, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন ও কোষাধ্যক্ষ এস,এম মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে বদলীজনিত বিদায়ী কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলী সোহাল জুয়েল, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) কর্মকর্তা দেবু বিশ্বাস, সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রকিব, মোঃ শাহাজাহান আলী, মোঃ আবু সেলিম ও গৌরাঙ্গ গাইন, সোনালী ব্যাংকের ম্যানেজার নরেশ কুমার বিশ্বাস, জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোঃ হাসান কবির, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক (এসপিও) রাম প্রসাদ বিশ্বাস, সহকারী ইন্সট্রাক্টর মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিএম ফিরোজ আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার মন্ডল ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এছাড়া অবসরজনিত বিদায়ী সিনিয়র উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পরিমল কুমার দাস ও উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মশিউর রহমানকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়





























