প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের জমকালো সমাপ্তি
- আপডেট সময় : 11:25:03 pm, Sunday, 10 May 2026 226 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবিবার (১০ মে) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, সাতক্ষীরার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান।


























