সাতক্ষীরা 3:36 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

শিক্ষককে অপমানের ঘটনায় নতুন বিতর্ক: “ক্ষমা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:51:48 pm, Friday, 8 May 2026 91 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক শহিদুল ইসলামকে অপমানের ঘটনাকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে রাজনৈতিক ও ছাত্র নেতৃত্বের প্রতিক্রিয়াও নতুন মাত্রা পেয়েছে।

কলেজ ছাত্রদলের সেক্রেটারি মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দীন এ বিষয়ে কঠোর মন্তব্য করেছেন।তিনি বলেন, “ক্ষমা চাওয়া তখনই মহত্ত্বের লক্ষণ হয়, যখন তা স্বেচ্ছায় এবং অনুশোচনা থেকে আসে। কিন্তু যখন কোনো ব্যক্তি শিক্ষকদের অপমান করে এবং শিক্ষার্থীদের বিশৃঙ্খলার পথে উসকে দেওয়ার মতো গুরুতর অপরাধ করেন, তখন বিপদে পড়ে ভোল পাল্টানোকে ক্ষমা নয়, বরং সুবিধাবাদ বলা হয়।”

তিনি আরও বলেন, সাতক্ষীরা সরকারি কলেজের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট করার পর পরাজয় নিশ্চিত জেনে ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া কেবল নিজেকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা। এটি মূলত নৈতিক পরাজয় আড়াল করার একটি কৌশল বলে মন্তব্য করেন তিনি।
ছাত্রদল সভাপতির মতে, সাধারণ শিক্ষার্থীরা এখন অনেক বেশি সচেতন। তারা বুঝতে পারে কোনটি প্রকৃত অনুশোচনা এবং কোনটি কেবল অস্তিত্ব রক্ষার অভিনয়।

এদিকে গত বৃহস্পতিবারের ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক শহিদুল ইসলামের সঙ্গে উগ্র ও অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, কলেজ চলাকালে কোচিং সেন্টার খোলা রাখার বিষয়ে আপত্তি জানালে অভিযুক্ত সাবেক শিক্ষার্থী ও কোচিং পরিচালক কোচিং সজীবের মোবাইল ফোনে ওই শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ করেন। পরবর্তীতে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

এর প্রতিবাদে শত শত শিক্ষার্থী কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানান। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কোচিং সেন্টার ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোচিং সেন্টার থেকে একটি কম্পিউটার ও হার্ডডিস্ক জব্দ করে এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেয়।

এদিকে শুক্রবার বিভিন্ন ছাত্রনেতৃবৃন্দ তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পৃথকভাবে প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন। তারা দাবি করেন, শিক্ষকের মর্যাদা রক্ষা এবং শিক্ষাঙ্গনের শৃঙ্খলা বজায় রাখা সকলের দায়িত্ব। একই সঙ্গে তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শিক্ষক শহিদুল ইসলামকে কেন্দ্র করে দেওয়া কথিত ক্ষমা প্রার্থনা ও পাল্টা বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। একদিকে একাধিক সংগঠন এটিকে শিক্ষকের মর্যাদার ওপর আঘাত হিসেবে দেখছে, অন্যদিকে বিভিন্ন পক্ষ ঘটনাটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে।

ঘটনাটি ঘিরে এখনো ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ও মতবিনিময় চলমান রয়েছে
।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শিক্ষককে অপমানের ঘটনায় নতুন বিতর্ক: “ক্ষমা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?”

আপডেট সময় : 09:51:48 pm, Friday, 8 May 2026