সাতক্ষীরা 3:34 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ডাঃ অনিমেষ অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:16:57 pm, Sunday, 3 May 2026 203 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা পশু চিকিৎসক ডাঃ অনিমেষ পরামান্য রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। তিনি মৃত নিতাই পরামান্যের পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, গত ০২ মে সকালে প্রতিদিনের মতো চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ডাঃ অনিমেষ। দিনভর বিভিন্ন এলাকায় রোগী দেখার পর সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। রাত গভীর হলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়ে যান এবং আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে রাতের দিকে ডাঃ অনিমেষের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে তার স্ত্রীর কাছে একটি কল আসে। কলদাতা নিজেকে অজ্ঞাত পরিচয়ে রেখে জানায়, ডাঃ অনিমেষ তাদের কাছে আটক রয়েছেন এবং তাকে জীবিত ফেরত পেতে হলে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তার ক্ষতি করা হতে পারে বলেও হুমকি দেওয়া হয়।
এই ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারের সদস্যরা জানান, তারা বিষয়টি নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন। একইসঙ্গে তারা ডাঃ অনিমেষকে সুস্থ ও নিরাপদ অবস্থায় দ্রুত উদ্ধারের দাবি জানান।
এদিকে, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন। সচেতন মহল মনে করছেন, এমন ঘটনা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ডাঃ অনিমেষ অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট সময় : 06:16:57 pm, Sunday, 3 May 2026