সাতক্ষীরা কণ্ঠের বিশেষ প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা
- আপডেট সময় : 08:59:39 pm, Thursday, 16 April 2026 204 300 বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :দৈনিক সাতক্ষীরা কণ্ঠ-এর বিশেষ প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলামের জন্মদিন উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়েছে।
তিনি ১৯৯৯ সালের ১৬ এপ্রিল সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই মেধাবী ও পরিশ্রমী হাফিজুল ইসলাম ২০১৬ সালে ডি.বি ইউনাইটেড হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক উত্তীর্ণ হন।
পরবর্তীতে তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে বর্তমানে একই কলেজের উদ্ভিদবিদ্যা (বোটানি) বিভাগে বিএসসি (অনার্স) শ্রেণিতে অধ্যয়নরত আছেন। পড়াশোনার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন এবং স্থানীয় সমস্যা ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন সংবাদ নিয়মিতভাবে তুলে ধরছেন।
জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা। এসময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল সাংবাদিকতা করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।


























