আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : 11:48:41 pm, Wednesday, 15 April 2026 114 300 বার পড়া হয়েছে

এস, এম মোস্তাফিজুর রহমান: আশাশুনি উপজেলায় যান্ত্রিক নৌযান ব্যবহার করে সমুদ্রে ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া ৫৮ দিনের মাছ ধরা নিষিদ্ধ সময়কে সামনে রেখে জেলেদের খাদ্য সহায়তা প্রদান বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি খায়রুল আহসান, কুল্যা ইউপি প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দিক, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, আশাশুনি ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, খাজরা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, শ্রীউলা প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্যরা।
সভায় আশাশুনি উপজেলার ৪ হাজার ৫৫৫ জন তালিকাভুক্ত জেলের মাঝে জনপ্রতি ৭৭ কেজি করে খাদ্য সহায়তা (চাল) বিতরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নিষেধাজ্ঞার সময় জেলেদের জীবিকা নির্বাহে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় মত প্রকাশ করা হয়।





























