সাতক্ষীরা 12:08 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ধুলিহরে ট্রলির ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু বেপরোয়া মাটি বহনে বাড়ছে ঝুঁকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:38:24 pm, Monday, 13 April 2026 126 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা: সাতক্ষীরা সদরের ধুলিহর সানাপাড়া গ্রামে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় ওমর ফারুক (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক স্থানীয় মোঃ আরাফাত গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে খেলাধুলা করার সময় হঠাৎ একটি মাটি বহনকারী ট্রলি অসাবধানতাবশত শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ধুলিহর সানাপাড়া এলাকা।
এদিকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহরাব হোসেন জানান, কিছু অসাধু ঠিকাদার দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় নদী খননের মাটি অবৈধভাবে উত্তোলন ও পরিবহন করে আসছে। এ ধরনের অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনাও ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী লিয়াকত হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও পরে তারা জামিনে মুক্তি পায়। স্থানীয়দের অভিযোগ, জামিনে বের হয়ে আবারও তারা বেপরোয়া ভাবে মাটি পরিবহন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের দাবি, অবৈধ মাটি বহনকারী ট্রলির বেপরোয়া চলাচলের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়াতে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ধুলিহরে ট্রলির ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু বেপরোয়া মাটি বহনে বাড়ছে ঝুঁকি

আপডেট সময় : 07:38:24 pm, Monday, 13 April 2026