সাতক্ষীরা 5:08 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আইন-শৃঙ্খলা সভায় জ্বালানি তেল নিয়ে গুরুত্বারোপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:17:54 am, Monday, 13 April 2026 96 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহ ও মজুদ পরিস্থিতি নিয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় জানানো হয়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মার্চ মাসে জেলায় প্রায় দেড়গুণ বেশি জ্বালানি তেল সরবরাহ হয়েছে, যা জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হয়েছে।
তবে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও চোরাচালান রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। এ লক্ষ্যে নিয়মিত মনিটরিং কার্যক্রম জোরদার এবং মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া জেলার যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের বিভিন্ন স্থানে বাস থামার নির্দিষ্ট স্থান চিহ্নিতকরণ এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
সভায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সুন্দরবন এলাকায় জলদস্যুদের দৌরাত্ম্য দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত বক্তারা জেলার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। তারা বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোঃ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আইন-শৃঙ্খলা সভায় জ্বালানি তেল নিয়ে গুরুত্বারোপ

আপডেট সময় : 12:17:54 am, Monday, 13 April 2026