সাতক্ষীরা 4:38 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান ১৩ সদস্যর পদত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:16:06 pm, Saturday, 11 April 2026 126 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলার নবগঠিত আহ্বায়ক কমিটিতে বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছেন ক্রীড়াদলের নবগঠিত কমিটির ১৩ জন সদস্য। কেন্দ্রীয় সদস্যসহ স্থানীয় ত্যাগী খেলোয়াড় ও সংগঠকদের মতামত উপেক্ষা করে এই কমিটি গঠন করায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

পদত্যাগকারী নেতাদের দাবি, জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় আহ্বায়ক নিয়াজ মোর্শেদ এবং সদস্য সচিব মো. জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত সাতক্ষীরা জেলার এই নতুন কমিটিতে প্রকৃত মাঠপর্যায়ের খেলোয়াড় ও যোগ্য সংগঠকদের অবমূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় সদস্য মো. হুমায়ন কবির ডাবলুসহ খুলনার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কোনো পরামর্শ নেওয়া হয়নি। পরিবর্তে, বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।

স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন মো. অহেদুজ্জামান আকাম্য, ইকবাল কবির খান, মো. মাসুদ, তাপস কুমার সরকার, মো. আরিফুল ইসলাম রিপন, মো. মহাসিন, জি. এম মাহমুদুল হক লালটু, মো. হযরত আলী,মো. শামীম হাসান সাঈদ, সুকুমার দাশ বাচ্চু, মো. শরিফুল ইসলাম, মো. অজিয়ার রহমান ও মো. সাইফ হাসান মুকুল।

পদত্যাগকারী নেতারা এক যৌথ বিবৃতিতে জানান,
“আমরা দীর্ঘ দিন ধরে দলের দুর্দিনে রাজপথে থেকে ক্রীড়াঙ্গনকে সুসংগঠিত করার চেষ্টা করেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দলের ত্যাগী ও পরীক্ষিত সৈনিকদের বাদ দিয়ে সুবিধাভোগীদের দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এমন বিতর্কিত কমিটির সাথে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

তারা অবিলম্বে এই ‘অগণতান্ত্রিক’ কমিটি বাতিল করে ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিকদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের জন্য দেশনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান ১৩ সদস্যর পদত্যাগ

আপডেট সময় : 11:16:06 pm, Saturday, 11 April 2026