সাতক্ষীরা 1:10 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দেবহাটায় মাদ্রাসা ছাত্রী অপহরণ: ১৭ দিনেও উদ্ধার হয়নি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:49:15 pm, Saturday, 28 March 2026 138 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরার দেবহাটায় এক মাদ্রাসা ছাত্রী অপহরণের ঘটনার ১৭ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এতে করে চরম উদ্বেগ ও দিশেহারার মধ্যে দিন কাটাচ্ছে অপহৃত শিক্ষার্থীর পরিবার।
জানা যায়, দেবহাটা উপজেলার টিকেট গ্রামের শারীরিক প্রতিবন্ধী শেখ আলমগীর কবির রানার কন্যা সানজিদা খাতুন (১৫), স্থানীয় গাভা আদর্শ দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। গত ১২ মার্চ প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে একই এলাকার মোক্তার গাজীর মাদকাসক্ত বখাটে ছেলে মেহেদী হাসান (১৭)-এর নেতৃত্বে ৩/৪ জন তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
এসময় সানজিদার সঙ্গে থাকা এক সহপাঠী বাধা দিলে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা অপহরণকারীরা দ্রুত একটি মাহেন্দ্র গাড়িতে করে তাকে তুলে নিয়ে যায়।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মেহেদীর বাবা মোক্তার গাজী ও মা হাসিনা খাতুনের কাছে বিষয়টি জানানো হলে তারা সানজিদাকে উদ্ধারের আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে তারা নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।
এ ঘটনায় সানজিদার পিতা দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ উদ্ধার অভিযান চালালেও এখনো কোনো অগ্রগতি হয়নি বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, অজ্ঞাত কারণে থানায় মামলা গ্রহণ না করে ভুক্তভোগীর প্রতিবন্ধী পিতাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, অপহরণের ১৭ দিন পেরিয়ে গেলেও মেয়েকে উদ্ধার করতে না পেরে চরম হতাশায় ভুগছেন পরিবারটি। তারা অবিলম্বে সানজিদা খাতুনকে উদ্ধারে সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটায় মাদ্রাসা ছাত্রী অপহরণ: ১৭ দিনেও উদ্ধার হয়নি

আপডেট সময় : 10:49:15 pm, Saturday, 28 March 2026