সাতক্ষীরায় জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- আপডেট সময় : 12:36:23 am, Sunday, 15 March 2026 114 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ মোকবুল হোসেন।
ইফতারের পূর্বে বাংলাদেশ পুলিশসহ দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ইমরান খান।
এছাড়া সাতক্ষীরা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও–১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন)সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
























