সাতক্ষীরায় মন্দিরে চুরি: পুলিশের বিশেষ অভিযানে চক্রের ৬ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : 01:07:14 am, Friday, 13 March 2026 122 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর এলাকায় মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গোপন তথ্য ও তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রেজাউলসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
তানভির রহমান (২১), পিতা- মাসুদুর রহমান, মাতা- রুপা রহমান, সাং- পুরাতন সাতক্ষীরা, ছয়য়ানী মসজিদের মোড়।
মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২৫), পিতা- রেজাউল হোসেন বাবলু, মাতা- বিউটি, সাং- পুরাতন সাতক্ষীরা।
মনিরুল ইসলাম (২০), পিতা- শহিদুল ইসলাম, মাতা- জবা খাতুন, সাং- পুরাতন সাতক্ষীরা (মায়ের মন্দিরের পাশে)।
আল ইমরান হোসেন সাকিব (২৫), পিতা- মোঃ শাহজাহান আলী, মাতা- শেফালী সেলিনা, সাং- পলাশপোল।
রবিউল ইসলাম (২৫), পিতা- মোঃ জিয়াউর রহমান, মাতা- মাহফুজা খাতুন, সাং- পারমাছখোলা।
বাবলু গাজী (৪২), পিতা- নুর ইসলাম গাজী, মাতা- আম্বিয়া খাতুন, সাং- গাংনিয়া মাহামুদপুর।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


























