সাতক্ষীরা 2:42 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

বিনেরপোতায় নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্টের উদ্যোগে ব্যাপক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:12:48 pm, Tuesday, 3 March 2026 144 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধিঃ পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা মাছ বাজারে নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্ট (মৎস্য আড়ৎ)-এর উদ্যোগে এক ব্যাপক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রমজানের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট মৎস্য চাষি, ব্যবসায়ী, আড়ৎদার, শ্রমিক এবং স্থানীয় সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি উপস্থিত সকলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজক সূত্রে জানা যায়, নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্ট দীর্ঘদিন ধরে বিনেরপোতা মাছ বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। এখানে গলদা, বাগদা, হরিণাসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। স্থানীয় মৎস্য চাষিরা তাদের উৎপাদিত মাছ এই আড়তের মাধ্যমে বাজারজাত করে থাকেন, ফলে বাজারের অর্থনৈতিক কার্যক্রমে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রোঃ মোঃ আনিছুর রহমান বলেন, “ব্যবসার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকেই আমরা প্রতিবছর এ ধরনের আয়োজন করে থাকি। রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। সেই চেতনা ধারণ করেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে।
সর্বোপরি, ইফতার মাহফিলটি স্থানীয় ব্যবসায়ী ও মৎস্য সংশ্লিষ্টদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিনেরপোতায় নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্টের উদ্যোগে ব্যাপক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : 11:12:48 pm, Tuesday, 3 March 2026