সাতক্ষীরা 2:23 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিনিধিদের নেটওয়ার্ক সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:28:28 pm, Monday, 2 March 2026 105 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সুশীল সমাজের প্রতিনিধিদের (সিএসও) মধ্যে টেকসই সমন্বয় ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ০২ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’।

সভায় বক্তারা মানব পাচার বিরোধী কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণ, সময়োপযোগী তথ্য আদান-প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সুইজারল্যান্ড অ্যাম্বাসির সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ সভাটি অনুষ্ঠিত হয়।

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার। তিনি বলেন, মানব পাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনাল এর রিজিওনাল কোঅর্ডিনেটর শেখ মাসুদুল হাসান , স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত , ক্রিসেন্টের নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক,  হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন,  মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস ,  সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস , আরার ফ্যাসিলিটেটর সেকেন্দার আবু জাফর , প্রেরণার ট্রেনিং ডেভেলপমেন্ট অফিসার মৃত্যুঞ্জয় সাহা, মৌমাছির মরিয়ম খাতুন, পরিত্রাণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ রবিউল ইসলাম, জাস্টিস ফর কেয়ারের ইউথ লিডার সোহেল রানা, অগ্রগতির প্রজেক্ট ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান, উত্তরনের লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড মুনির উদ্দিন, সিটিআইপি সদস্য সাফিরুল ইসলাম ও সারভাইভার লিডার জেসমিন সুলতানা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন রশীদসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সারভাইভার লিডাররা সভায় তাদের মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, সাতক্ষীরা সীমান্ত এলাকা হওয়ায় পাচারকারীদের তৎপরতা রোধে এই নেটওয়ার্কিং সভা একটি কার্যকর ভূমিকা পালন করবে। সভা শেষে ভবিষ্যতে পাচার রোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিনিধিদের নেটওয়ার্ক সভা

আপডেট সময় : 09:28:28 pm, Monday, 2 March 2026