নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেক-এর ইমামতিতে আলহাজ্ব আব্দুল আজিজ মোড়লের জানাজা সম্পন্ন
- আপডেট সময় : 11:37:22 pm, Sunday, 1 March 2026 166 300 বার পড়া হয়েছে

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক-এর ইমামতিতে সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের পশ্চিম মাছখোলা গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল আজিজ মোড়লের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
রবিবার (১ মার্চ) বিকেল ৫টায় হাজী শামসুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, মাওলানা আব্দুস সবুর ও হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী বক্তব্য রাখেন। বক্তারা মরহুমের ধর্মপ্রাণ জীবন, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানবিক গুণাবলীর কথা স্মরণ করেন।
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মুসল্লিরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয়রা মরহুম আলহাজ্ব আব্দুল আজিজ মোড়লকে একজন ধার্মিক, সদালাপী ও সম্মানিত ব্যক্তি হিসেবে স্মরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


























