সাতক্ষীরা 1:25 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আশাশুনির প্রতাপনগরে মৎস্য চাষে বাধার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:30:24 pm, Wednesday, 18 February 2026 158 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকায় জমির মালিকদের মাছ চাষে বাধা দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় প্রতাপনগর দক্ষিণ বিল (মাদারবাড়িয়া) এলাকায় ওয়াপদার বেড়ির ওপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দক্ষিণ প্রতাপনগর মৌজার জমির মালিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন আলমগীর হোসেন, আজিজুর রহমান, শাহাদাত হোসেন, মুকুল হোসেন ফকির, রফিকুল গাজী, মনি, আঃ ওহাব, ইউনুছ সরদার, সিরাজুল ফকির, শফিকুল, মোস্তফা কামাল, আঃ গাজী ও আঃ হকসহ অনেকে।
বক্তারা জানান, ২০২২ সালে ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী লোনা পানি প্রবেশ বন্ধের ঘোষণা দেন। তখন অনিচ্ছাসত্ত্বেও জমির মালিকরা লোনা পানি তোলা বন্ধ করেন। কিন্তু গত চার বছরে মিষ্টি পানিতে ধান চাষ করে তারা লাভবান হতে পারেননি।
জমির মালিকদের দাবি, গত বছর দেড় বিঘা জমিতে ধান চাষ করে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় করেও মাত্র ১২ হাজার টাকার ধান ঘরে তুলতে পেরেছেন। তাদের মতে, গত চার বছরে প্রায় ৯০০ বিঘা জমিতে ধান চাষ করে খরচের টাকাও উঠেনি। এতে ৫ থেকে ৬ শতাধিক পরিবার ঋণগ্রস্ত ও মানবেতর জীবনযাপন করছে।
তারা আরও জানান, প্রায় ২০০ থেকে ২৫০ বিঘা জমি স্রোতে খালে পরিণত হয়েছে এবং প্রায় ১৫০ বিঘা জমি বালুচরে রূপ নিয়েছে, যেখানে ধান চাষ করা সম্ভব নয়। লোনা পানি যাতে ধানক্ষেতে প্রবেশ না করে সে জন্য চেয়ারম্যানের পরামর্শে এলাকাবাসী প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ করেন।
তবুও মাছ চাষে বাধা দেওয়ার অভিযোগ তুলে জমির মালিকরা বলেন, চরম দুর্দশা থেকে রক্ষা পেতে তারা নিজ উদ্যোগে মাছের ঘের তৈরির প্রস্তুতি নিয়েছেন। ইতোমধ্যে কিছু জমিতে পানি ওঠানো হয়েছে। এ বিষয়ে কেউ নেতৃত্ব দিচ্ছেন না, বরং পরিবার-পরিজন নিয়ে টিকে থাকার লড়াইয়ে বাধ্য হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জমির মালিকদের বাঁচাতে দ্রুত মাছ চাষের সুযোগ নিশ্চিত করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনির প্রতাপনগরে মৎস্য চাষে বাধার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : 11:30:24 pm, Wednesday, 18 February 2026