সাতক্ষীরা 1:40 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ইতিহাস গড়ে চার আসনে জামায়াতের জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:20:43 am, Friday, 13 February 2026 184 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা। দীর্ঘ সময় পর জেলার সবকটি আসনে একযোগে বিজয়ের মাধ্যমে দলটি রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রভিত্তিক গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে চার আসনেই জামায়াত প্রার্থীদের এগিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)
হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ ১৬৮টি কেন্দ্রের ফলাফলে (পোস্টাল ভোটসহ) মোট ২ লাখ ২০ হাজার ৩৩০ ভোট পেয়ে বিজয়ী হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৮৫ ভোট।
২৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা)
এই আসনে বড় ব্যবধানে জয় পান সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। ১৮০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট।
বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ ভোট।
১ লাখ ৪৬ হাজার ৯১ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি জেলার সর্বোচ্চ ব্যবধানের রেকর্ড গড়েন।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ)
এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় জামায়াত ও এক স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। জামায়াতের মুহা. রবিউল বাসার ১৬৫টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।
স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট।
৩৮ হাজার ৯৩৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রবিউল বাসার।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক)
এই আসনে জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ৯৬টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট।
২১ হাজার ৩৮ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন গাজী নজরুল ইসলাম।
জেলার চারটি আসনে একযোগে এই ফলাফল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সংগঠনের সক্রিয়তা, কেন্দ্রভিত্তিক সমন্বয় এবং ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ইতিহাস গড়ে চার আসনে জামায়াতের জয়

আপডেট সময় : 01:20:43 am, Friday, 13 February 2026