সাতক্ষীরা 2:04 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আব্দুর রউফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:50:59 pm, Monday, 9 February 2026 265 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এবং জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে জনসভাটি অনুষ্ঠিত হয়।জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, তিনি নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। এলাকায় কাঁচা রাস্তা থাকবে না এবং প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি সাতক্ষীরাবাসীর জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেকারত্ব নিরসনে সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান।তিনি উপস্থিত ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সকলকে সতর্ক ও সজাগ থেকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আলীম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক জনসমুদ্রে পরিণত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তাজকিন আহমেদ চিশতি ও হাবিবুর রহমান হাবিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা, উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আব্দুর রউফ

আপডেট সময় : 07:50:59 pm, Monday, 9 February 2026