সাতক্ষীরা 3:35 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরার লাবসায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:17:49 pm, Friday, 6 February 2026 160 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ওমর ফারুক বিপ্লব :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লাবসা ইউনিয়ন পরিষদ মাঠে লাবসা ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী, মানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোট গ্রহণের দিন নয়, এটি জনগণের উন্নয়ন ও ভাগ্য নির্ধারণের দিন। সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে। এই গণজোয়ার ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।”
তিনি আরও বলেন,
“স্বাধীনতাবিরোধী গুপ্ত সংগঠন ধানের শীষের গণজোয়ার দেখে দিশেহারা হয়ে পড়েছে। গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তারা ভোটে জেতার পাঁয়তারা করছে। কিন্তু জামায়াতের মুনাফিকি চরিত্রের কারণে ভোটাররা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন,
“সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, জলবদ্ধতা নিরসন, বন্ধ টেক্সটাইল মিল চালু, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা ও ব্রিজ-কালভার্ট নির্মাণের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে। অবহেলিত জনপদের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট দিন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব, বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম। তিনি বলেন,
“আমার প্রিয় লাবসা ইউনিয়নবাসী, আপনারা আমাকে সাতবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন। ৩৮ বছর ধরে আপনাদের পাশে আছি। যদি কখনো আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দেবেন। আমার একটাই দাবি—১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেবেন।”
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন—
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক,
জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,
যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,
সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু,
এডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম,
ডা. শহিদুর রহমান,
সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল ইসলাম,
জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন,
ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,
জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়,
জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক,
জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আকবর আলী প্রমুখ।
ধানের শীষ বিজয়ের লক্ষ্যে অনুষ্ঠিত এ জনসভায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে লাবসা ইউনিয়ন পরিষদ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার লাবসায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় : 11:17:49 pm, Friday, 6 February 2026