সাতক্ষীরা 1:07 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কৈখালি সীমান্তে গভীর রাতে অভিযান: বিপুল পরিমাণ অবৈধ এয়ারগান উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:20:29 pm, Friday, 6 February 2026 133 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ এয়ারগান ও এর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সীমান্তবর্তী গোলখালির একটি চিংড়ি ঘের থেকে এসব অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। কৈখালি রিভারিয়ান বর্ডার গার্ড ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে চিংড়ি ঘেরের এক কোণায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এসব সামগ্রী উদ্ধার করেন।

নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুর রহমান শুক্রবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৪টি ভারতীয় এয়ারগান, ২৫ বক্স গুলি, ৯টি স্প্রিং, ২২টি পিস্টন হোল্ডার এবং ৫০টি এলকে রেঞ্জ।

তিনি আরও জানান, উদ্ধারকৃত এসব এয়ারগান ও সরঞ্জামের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৭০ হাজার ২০০ টাকা। তবে অভিযানের সময় কোনো চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের অভ্যন্তরে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কৈখালি সীমান্তে গভীর রাতে অভিযান: বিপুল পরিমাণ অবৈধ এয়ারগান উদ্ধার

আপডেট সময় : 08:20:29 pm, Friday, 6 February 2026