সাতক্ষীরা 2:38 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

জেলা প্রশাসনের কঠোর অভিযানে তাৎক্ষণিক জরিমানা আদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:15:03 pm, Monday, 2 February 2026 249 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরিবেশ বিধি লঙ্ঘন ও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে সিয়াম ব্রিকস নামের একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর (নাজিমগঞ্জ) এলাকায় অবস্থিত সিয়াম ব্রিকস ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়। উল্লেখ্য, ইটভাটাটির পূর্ব নাম ছিল ব্রাদার ব্রিকস।
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ইটভাটাটিকে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জাম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। এ সময় ইটভাটার ভারপ্রাপ্ত মালিক ইশারাত হোসেন তার অপরাধ স্বীকার করেন। তিনি কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা এবং শামসুদ্দিন সরদারের ছেলে। অপরাধ স্বীকারের পরপরই তিনি জরিমানার সম্পূর্ণ অর্থ পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়ন (৩০ বিএন)-এর নায়েক সুবেদার বাবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা যায়, এর আগেও একই ইটভাটায় একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বারবার সতর্ক করার পরও অবৈধ কার্যক্রম অব্যাহত রাখায় পুনরায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করতে অবৈধ ইটভাটা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জেলা প্রশাসনের কঠোর অভিযানে তাৎক্ষণিক জরিমানা আদায়

আপডেট সময় : 08:15:03 pm, Monday, 2 February 2026