সাতক্ষীরা 3:13 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দেবহাটার সখিপুরে বিএনপি প্রার্থী আব্দুর রউফের স্মরণকালের বৃহৎ জনসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:55:15 pm, Saturday, 31 January 2026 240 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব  প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের স্মরণকালের সর্ববৃহৎ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নবাসীর আয়োজনে সখিপুর মোড়ে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। তিনি বলেন, “আপনারা আমার পাশে থাকলে দেবহাটা থেকেই বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। একটি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাড়িতে বাড়িতে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আজকের জনসভায় মা-বোনদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে তারা ষড়যন্ত্রকারীদের লাল কার্ড দেখিয়েছে।”
বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—
সাতক্ষীরা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, কেন্দ্রীয় কৃষকদল ও জলবায়ু বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান শাহীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম কবির মিঠু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা নির্বাচনী টিম লিডার ও আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউর জামান বাদশা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি মোনাজাত আলী ও সাধারণ সম্পাদক সফায়েত হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন ফহরাদ ও সদস্য সচিব ফিরোজ হোসেন, শ্রমিক দলের সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ, জাসাসের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মাদ আলী, সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের সভাপতি ইমরাণ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি জনসভাটিকে জনসমুদ্রে রূপ দেয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটার সখিপুরে বিএনপি প্রার্থী আব্দুর রউফের স্মরণকালের বৃহৎ জনসভা

আপডেট সময় : 11:55:15 pm, Saturday, 31 January 2026