উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আবাদের হাটে বিএনপি প্রার্থী আব্দুর রউফ
- আপডেট সময় : 09:34:27 pm, Tuesday, 27 January 2026 222 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নের আবাদের হাট বাজারে পথচারী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।
এসময় আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে এলাকার উন্নয়ন হবে কি না। এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দিন।’
তিনি আরও বলেন, ‘আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।’
বিএনপি প্রার্থী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু, চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড প্রদান এবং কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, সদর থানা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শামীম মল্লিক, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস. এম. তাজমুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক আব্দুস সবুর শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আল-মামুন, আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দীকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


























