সাতক্ষীরার উন্নয়ন চাইলে ধানের শীষকে বিজয়ী করতে হবে — দেবহাটার নওয়াপাড়ায় আব্দুর রউফ
- আপডেট সময় : 10:54:24 pm, Friday, 23 January 2026 266 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নওয়াপাড়া ইউনিয়নবাসীর আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুম বিল্লাহর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি জনগণের দল, আর উন্নয়নের প্রতীক ধানের শীষ। সাতক্ষীরার সার্বিক উন্নয়ন চাইলে অবশ্যই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।” তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। “আমি এমপি নির্বাচিত হলে সাধারণ মানুষকে আমার কাছে যেতে কোনো নেতা বা দালালের শরণাপন্ন হতে হবে না,” বলেও তিনি আশ্বাস দেন।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম এবং আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থক এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন।
























