সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : 08:45:38 pm, Thursday, 22 January 2026 301 300 বার পড়া হয়েছে

ওমর ফারুক বিপ্লব:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের স্মরণকালের সর্ববৃহৎ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলিপুর ইউনিয়নবাসীর আয়োজনে এবং আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরই সন্তান। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমার পিতা-মাতা ও প্রয়াত দলীয় নেতাকর্মীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আপনারা আমাকে আপনাদের মহামূল্যবান ভোট দেবেন—এটা আমার হক। মহান আল্লাহ চাইলে আপনাদের ভোটেই আমি এমপি নির্বাচিত হব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমি সবসময় আমার এলাকার মানুষের উন্নয়নে কাজ করেছি। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছি। সাতক্ষীরা-২ আসন ধানের শীষের ঘাঁটি। সাতক্ষীরার উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই।”
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির সদস্য প্রভাষক মো. আতাউর রহমান, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলামসহ আরও অনেকে।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
























