ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
- আপডেট সময় : 07:00:25 pm, Thursday, 15 January 2026 229 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রহ্মরাজপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়নের পূর্ব দহাখুলা ভাটার মোড়ে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুবদল নেতা ইনসাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের কল্যাণে সারাজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। দেশের মানুষ তাঁকে ভালোবাসে বলেই তাঁর জানাজায় কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও মানুষ জানাজায় শরিক হয়েছে। তিনি মানুষের হৃদয়ে ও ধানের শীষের প্রতীকে চিরদিন বেঁচে থাকবেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম. শহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইমাম হাফেজ মাওলানা ফজর আলী।
এ সময় সাতক্ষীরা জেলা বিএনপি, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু।


























