দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তুহিন হোসেন WHRO-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত
- আপডেট সময় : 11:54:47 pm, Tuesday, 13 January 2026 274 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তুহিন হোসেন।
সংস্থাটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আমিন ও মহাসচিব মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
মোঃ তুহিন হোসেন সাতক্ষীরা জেলার সদর উপজেলার শিকড়ী গ্রামের বাসিন্দা। তিনি জুলফিকার আলীর পুত্র। পেশাগত জীবনে তিনি জাতীয় দৈনিক আমাদের দেশ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ (অনলাইন) পত্রিকার সঙ্গেও যুক্ত রয়েছেন।কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে মোঃ তুহিন হোসেন বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে।
মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যেই আমি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO)-এর সঙ্গে যুক্ত হয়েছি।”তিনি আরও বলেন, “এই মানবাধিকার সংস্থা সারা বাংলাদেশসহ বহির্বিশ্বে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। পারিবারিক, সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলে মানবাধিকার বাস্তবায়ন, উন্নয়ন এবং অধিকারবঞ্চিত মানুষের মৌলিক, সামাজিক ও পারিবারিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করাই সংস্থাটির মূল লক্ষ্য।”
উল্লেখ্য, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন সরকার কর্তৃক প্রদত্ত নাগরিক সুযোগ-সুবিধা প্রাপ্তিতে আইনগত সহায়তা প্রদান ও অধিকার সংরক্ষণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।






























