সাতক্ষীরা 1:09 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাবেক জামায়াত সভাপতির ভাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ ভোমরা, শোক প্রকাশ করেছেন মুহাদ্দিস আব্দুল খালেক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:20:09 pm, Thursday, 8 January 2026 134 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার ভোমরা ইউনিয়নের সাবেক ওয়ার্ড সভাপতি জিয়াদ বিশ্বাসের মেজো ভাই মো. মোকসেদ বিশ্বাস (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ভোমরা ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম মোকসেদ বিশ্বাস ভোমরা ইউনিয়নের হাড়হাদ্দ বিশ্বাসপাড়া বাইতুর রহমান জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁর সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি এলাকাবাসীকে নামাজের প্রতি আহ্বান জানিয়ে আসছিল।

তিনি ছিলেন একজন আল্লাহভীরু, সৎ ও সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তাঁর ইন্তেকালে স্ত্রীসহ ৩ ছেলে, ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এলাকাবাসী একজন দ্বীনদার ও ধর্মপ্রাণ মানুষকে হারিয়ে গভীর শোক প্রকাশ করছেন।

এদিকে মরহুমের ইন্তেকালে মুহাদ্দিস আব্দুল খালেক ও উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার সেক্রেটারি ও ৬ নম্বর ভোমরা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, ৬ নম্বর ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর মো. আনোয়ার কবির, সাবেক আমীর মো. আক্তারুজ্জামান, বায়তুল মাল সম্পাদক মো. বাহাদুর ইসলাম, ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আলহাজ্ব মুক্তার আলী গাজী, সেক্রেটারি নুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মো. হাবিবুর রহমান বলেন, “কিয়ামতের দিন আল্লাহ তায়ালা মুয়াজ্জিনদের গলা সবচেয়ে লম্বা করে দেবেন।” পরে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাবেক জামায়াত সভাপতির ভাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ ভোমরা, শোক প্রকাশ করেছেন মুহাদ্দিস আব্দুল খালেক

আপডেট সময় : 11:20:09 pm, Thursday, 8 January 2026