সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : 10:49:03 pm, Wednesday, 7 January 2026 303 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বুধবার সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা পৌরসভার মধুমল্লারডাঙ্গী বালুর মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে পৌর ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবিদুল হক মুন্না সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান মিশন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মুফতি সাইফুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ৯নং ওয়ার্ড বিএনপি নেতা মান্না মেহেদী বাপ্পী।


























