সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে চুরি মামলার ২ আসামি গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 10:29:53 pm, Tuesday, 6 January 2026 202 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে মঙ্গলবার (৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিঃ) আব্বাস আলী ও এসআই (নিঃ) প্রদীপ রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চুরি মামলার আসামি
১। মোঃ আলমগীর ঢালী ওরফে টুটুল (২০), পিতা- জাহিদুল ইসলাম ওরফে খোকন, সাং- মুন্সীপাড়া এবং
২। মোঃ আতিকুর রহমান (৪০), পিতা- আব্দুর রউফ, সাং- ছয়ঘরিয়া, উভয় থানা ও জেলা- সাতক্ষীরা
—এই দুইজনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























