সাতক্ষীরার কুখরালী ৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : 10:41:16 pm, Friday, 2 January 2026 175 300 বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা:সাতক্ষীরার কুখরালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাংলাদেশ সরকারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) এশার নামাজের পর কুখরালী বলফিল্ড মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি কুদ্দুস গাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পৌর যুবদলের সদস্য সচিব মাছুম রানা সবুজ, যুগ্ম আহ্বায়ক পারভেজ রুমেন, দিবাশিস চৌধুরী, হাসন, শিকদার মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ গাজী, শাহাজান গাজী, আব্দুল বারী, শামসুর রহমান, মেয়ারাজ হোসেনসহ জেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা নাজমুল হোসেন ও শফিকুল ইসলাম। এ সময় দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


























