সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৪ পলাতক আসামি গ্রেফতার
- আপডেট সময় : 08:16:11 pm, Tuesday, 30 December 2025 149 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ :সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী সদর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর সার্বিক নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। থানার এসআই, এএসআইসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালায়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
আগরদাড়ি মাঝেরপাড়া গ্রামের মৃত সাদেক আলী দালালের ছেলে ছাকাওয়াত উল্লাহ (৫৫),
রইচপুর গ্রামের মৃত মালেক সরদারের ছেলে মোঃ মোতাহার (৪৮),
কামালনগর এলাকার মোবারক হাজীর ছেলে ফারুক হোসেন (৩৫)
এবং রইচপুর গ্রামের লোকমান সরদারের ছেলে মোঃ মনিরুল ইসলাম।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের পর বিধি মোতাবেক সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।


























