সাতক্ষীরা 11:39 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

নির্বাচনের জামানত ও ভোটার তালিকার সিডি বাধ্যতামূলক করার বিধান চ্যালেঞ্জ করে রিট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:16:54 pm, Wednesday, 24 December 2025 207 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি :জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা এবং মনোনয়নপত্র গ্রহণের সময় বাধ্যতামূলকভাবে ভোটার তালিকার সিডি ক্রয়ের বিধান চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করা হয়েছে।
বাংলাদেশ কংগ্রেসের কুষ্টিয়া-১ আসনের প্রার্থী সেলিম রেজা বাচ্চু এ রিট দায়ের করেন।
আজ বিচারপতি মোঃ বজলুর রহমান ও বিচারপতি মোঃ মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হয়। রিটের পক্ষে শুনানি করেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম এবং দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আলম ফুয়াদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত মামলাটি দৈনিক কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দেন। শুনানি শেষে অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচন অত্যাসন্ন হওয়ায় রাষ্ট্রপক্ষের আপত্তির প্রেক্ষিতে আদালত মামলাটি আপাতত আউট অব লিস্ট করেছেন। নির্বাচন শেষে পুনরায় মামলাটি মুভ করা হবে। এ মামলায় শক্তিশালী আইনগত ভিত্তি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
রিটে উল্লেখ করা হয়, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের মাধ্যমে সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাফে ৫০ হাজার টাকা করা হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরে যেখানে জামানত ধীরে ধীরে বেড়ে ২০ হাজার টাকায় দাঁড়িয়েছে—সেখানে হঠাৎ করে ৩০ হাজার টাকা বৃদ্ধি অযৌক্তিক ও বৈষম্যমূলক।
রিট আবেদনে আরও দাবি করা হয়, অতিরিক্ত জামানত নির্ধারণ সাধারণ জনগণের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সংকুচিত করবে এবং কালো টাকার মালিকদের সুবিধা দেবে।
এছাড়াও মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের আইনবহির্ভূতভাবে উচ্চমূল্যে ভোটার তালিকার সিডি কিনতে বাধ্য করা হচ্ছে বলে রিটে অভিযোগ করা হয়। অথচ তথ্য অধিকার আইন অনুযায়ী যে কোনো নাগরিক বিনামূল্যে তথ্য পাওয়ার অধিকার রাখে। ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উন্মুক্তভাবে প্রকাশের দাবিও জানানো হয়, যাতে প্রয়োজন অনুযায়ী যে কেউ সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নির্বাচনের জামানত ও ভোটার তালিকার সিডি বাধ্যতামূলক করার বিধান চ্যালেঞ্জ করে রিট

আপডেট সময় : 07:16:54 pm, Wednesday, 24 December 2025