সাতক্ষীরা 11:39 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালীগঞ্জে এসিল্যান্ডের নির্দেশেও অন্ধের ঘুষের টাকা ফেরত দেয়নি নায়েব রেজাউল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:01:38 pm, Saturday, 20 December 2025 131 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি)-এর সরাসরি নির্দেশ সত্ত্বেও ঘুষের টাকা ফেরত দেননি রতনপুর ইউনিয়ন ভূমি অফিসের সদ্য বদলি হওয়া নায়েব তহশিলদার রেজাউল ইসলাম—এমন গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী অন্ধ ও প্যারালাইজড রমেশ চন্দ্র বিশ্বাস (রমেশ মন্ডল) জানান, রতনপুর বাজারে সরকারি খাস (পেরি) জমির ৬×৯ ফুট দোকানের ডিসিআর করতে তার কাছ থেকে ২৫ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। পরবর্তীতে সংস্কারের নামে আরও ২০ হাজার টাকা দাবি করা হলে তা দিতে অস্বীকৃতি জানালে ডিসিআর না করে নানা হয়রানি শুরু করা হয়।
এছাড়াও নিজের ৩৪ শতক জমির খাজনা দাখিলা কাটতে গেলে নায়েব রেজাউল ইসলাম তার কাছ থেকে ১২ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে পিয়নের মাধ্যমে ৯ হাজার টাকা নেওয়া হলেও মাত্র ৪ হাজার ৪৩ টাকার দাখিলা রশিদ প্রদান করা হয়।
ভুক্তভোগী দম্পতি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের কাছে অভিযোগ করলে বর্তমান এসিল্যান্ড মইনুল ইসলাম খান তদন্ত করে নায়েব রেজাউল ইসলামকে এক সপ্তাহের মধ্যে ঘুষের টাকা ফেরতের নির্দেশ দেন। নির্ধারিত সময় (১৪ ডিসেম্বর) পার হলেও টাকা ফেরত দেওয়া হয়নি। বরং ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। নায়েব, নাজির, সার্ভেয়ার ও পিয়নদের সমন্বয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে উঠেছে বলে অভিযোগ করেছেন সেবা প্রত্যাশীরা।
এ বিষয়ে তহশিলদার রেজাউল ইসলাম প্রথমে ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও পরে সাংবাদিকদের জানান, “টাকা ফেরত দেব বলেছি, সাংবাদিকদের জানানো কেন প্রয়োজন ছিল?”
উপজেলা ভূমি অফিসের নাজির দেবব্রত অভিযোগ অস্বীকার করে বিষয়টি তহশিলদারের ওপর দায় চাপান। তবে এসিল্যান্ড মইনুল ইসলাম খান স্বীকার করেন যে নায়েবের বিরুদ্ধে একাধিক ঘুষের অভিযোগ রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে ডিসিআর না পাওয়া ও ঘুষের টাকা ফেরত না পেয়ে অসুস্থ স্বামীকে নিয়ে ভুক্তভোগী পরিবার এখনো বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন। তারা জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালীগঞ্জে এসিল্যান্ডের নির্দেশেও অন্ধের ঘুষের টাকা ফেরত দেয়নি নায়েব রেজাউল ইসলাম

আপডেট সময় : 06:01:38 pm, Saturday, 20 December 2025