সংবাদ শিরোনাম ::
বিজয় দিবসে শহীদবেদী দখল, এ্যাসিল্যান্ডকে হেনস্তার অভিযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 12:24:06 am, Wednesday, 17 December 2025 207 300 বার পড়া হয়েছে

- কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :মহান বিজয় দিবসে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিজয় স্মৃতিস্তম্ভে শহীদবেদী দখল করে বিএনপির পুষ্পমাল্য অর্পণকে কেন্দ্র করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–কে হেনস্তার অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সূত্র জানায়, উপজেলা প্রশাসনের নির্ধারিত সময়ের আগে বিএনপি নেতা ডা. শহিদুল আলমের নেতৃত্বে কয়েকজন চেয়ারম্যান ও শতাধিক নেতাকর্মী শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পণ ও বক্তব্য দেন। এ সময় এ্যাসিল্যান্ড মঈনুল ইসলাম খান শহীদবেদী খালি করার অনুরোধ জানালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য ও ধাক্কাধাক্কি করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ইউএনও তানিয়া আক্তার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে বিএনপি নেতা নুরুজ্জামান দাবি করেন, এ্যাসিল্যান্ড জুতা পরেই শহীদবেদীতে উঠলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন






























