সাতক্ষীরা 1:42 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ভেটখালী পানি নিষ্কাশনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:37:11 am, Saturday, 29 November 2025 266 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর–ভেটখালী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসনে ঝুড়ঝুড়িুহীমখালী খালের সংযোগস্থলে কালভার্ট নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ২টায় তারানীপুর–ভেটখালী জামে মসজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত হয়ে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জি.এম. মুত্তালিব হোসেন, আলহাজ্ব আব্দুল মাজেদ, মো. সফিকুল ইসলাম, গাজী খালিদ সাইফুল্লাহ, মো. আব্দুল আজিজ, মো. মাহতাব হোসেন ও মো. নূরুজ্জামান। বক্তারা বলেন, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরজুড়ে জলাবদ্ধতা স্থায়ী আকার ধারণ করছে। এতে চলাচলের রাস্তাঘাট, ফসলের মাঠ, বসতবাড়ি ও পুকুর তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত পরিবার। ধানসহ বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, যার প্রভাব সরাসরি স্থানীয় কৃষকদের জীবন–জীবিকায় পড়ছে। এলাকাবাসী জানান, পানি নিষ্কাশনের একমাত্র পথ ঝুড়ঝুড়িুহীমখালী খালের সংযোগস্থলে জরুরি ভিত্তিতে একটি কালভার্ট নির্মাণ করা প্রয়োজন। বর্তমানে সড়ক ও জনপদ বিভাগের সড়ক সংস্কারকাজ চলমান থাকলেও বহুদিনের সমস্যা সমাধানে কালভার্ট নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা আরও জানান, এ বিষয়ে জেলা প্রশাসক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দেওয়া হয়। কর্তৃপক্ষ সরেজমিনে এসে স্থান পরিদর্শন ও মাপজরিপ করলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মানববন্ধনে বক্তারা বলেন, কালভার্ট নির্মাণ হলে বছরজুড়ে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারবে। এতে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি খালের পানির সঠিক ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রকার কৃষিজ ফসলও উৎপাদন সম্ভব হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এলাকাবাসী দ্রুত কালভার্ট নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মশিউর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভেটখালী পানি নিষ্কাশনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : 12:37:11 am, Saturday, 29 November 2025