সাতক্ষীরা 3:28 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আশাশুনির কুল্যায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:06:57 pm, Friday, 28 November 2025 252 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুল্যা ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্ববর) বিকালে কচুয়া সরকারি প্রাইমারী স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির পরীক্ষিত নেতা মঞ্জুরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের সব চেয়ে টেকসই করা হবে। আশাশুনিতে ইকোনমিক জোন সৃষ্ঠি করবো। বড়দলে হাসপাতাল করবো। মানিকখালী ব্রীজের টোল ফ্রি করবো। এক বছরে সকল রাস্তা পাকা করবো। তাঁত ও কুঠির শিল্প গড়ে তুলবো।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, কৃষক দলের কেন্দ্রীয় নেতা রাজিব উদ্দীন রুবি, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক তুহিন উল্লাহ তুহিন, পূজা উদযাপন ফ্রন্ট সদস্য সচিব প্রিতিষ রায়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, রবিউল আওয়াল ছোট, কৃষক দল আহবায়ক লিয়াকত হোসেন, শ্রমিক দলের সেক্রেটারী রুহুল আমিন, ছাত্রদলের সিনিঃ সহ সভাপতি আছাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি সমাবেশে যোগদানের পূর্বে উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম এস এম রফিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনির কুল্যায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ

আপডেট সময় : 11:06:57 pm, Friday, 28 November 2025