যুব সংঘের কার্যালয় পরিদর্শন করলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
- আপডেট সময় : 04:36:32 pm, Wednesday, 19 November 2025 272 300 বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক বুধবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাগানবাড়াস্থ প্রান্তিক যুব সংঘের কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি সংগঠনের চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে তরুণদের নানা উন্নয়নমূলক ও সৃজনশীল উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এস. এম. আজিজুল হক বলেন,
“যুব সমাজ আজ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে তরুণরা ইতিবাচক পরিবর্তনের শক্তি হিসেবে কাজ করছে।”
তিনি প্রান্তিক যুব সংঘকে ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে উৎসাহ দেন।
প্রান্তিক যুব সংঘ বহুদিন ধরে স্থানীয় যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত।
অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী কমিটির সদস্য সভাপতি হৃদয় মন্ডল, সহ-সভাপতি ইফতি জামিল, সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরিন, ক্রীড়া সম্পাদক হাসনা আক্তার ইতি, সাংস্কৃতিক সম্পাদক শ্রেয়া সরদার উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন সিডো সংস্থার প্রকল্প সমন্বয়কারী তহিদুজ্জামান তহিদ, প্রোজেক্ট অফিসার চন্দ্রশেখর হালদার, ইনস্পিরিটর একশনএইড বাংলাদেশ-এর সুইট খান, তরুণ সাংবাদিক মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, উদীয়মান খেলোয়াড় মুছাব্বির রহমান ইমন, শিশুদের নোবেলখ্যাত পুরস্কারে মনোনীত সমাজকর্মী সুদীপ্ত দেবনাথসহ সাংস্কৃতিক ও সংগঠনের তরুণ সদস্যরা।
শেষে সবাই আশা প্রকাশ করেন—এই পরিদর্শন প্রান্তিক যুব সংঘসহ স্থানীয় তরুণ সমাজের উন্নয়নমূলক কার্যক্রমে নতুন গতি ও প্রেরণা যোগাবে।


























