সাতক্ষীরায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময় : 06:42:32 pm, Friday, 7 November 2025 156 300 বার পড়া হয়েছে

মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলার ৮টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৪র্থ থেকে ১০ম শ্রেণির তিন হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।
আয়োজক সূত্র জানায়, জেলার বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের উপযুক্ত মূল্যায়ন ও উৎসাহিত করার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। আগামী ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের মাঝে দুই লক্ষাধিক টাকার বৃত্তি দেয়া হবে। এছাড়া প্রতিটি শ্রেণির শীর্ষস্থান অধিকারী (টপার) শিক্ষার্থীকে একটি করে সাইকেল উপহার দেওয়া হবে।
কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল প্রতিযোগিতা, অধ্যবসায়ের মনোভাব এবং ইতিবাচক শিক্ষাচর্চা ছড়িয়ে দিতে এ আয়োজন। অভিভাবক ও শিক্ষকরা জানান, এলাকায় এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





























