সাতক্ষীরা 11:24 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিষ্ঠানের নেটওয়ার্ক সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:23:10 pm, Monday, 27 October 2025 127 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি: মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিষ্ঠানের মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মানব পাচারবিরোধী কার্যক্রমে যৌথ উদ্যোগ, তথ্য আদান-প্রদান ও সচেতনতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে রূপান্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন এনজিও ও সিএসও প্রতিষ্ঠানসমূহ এক প্ল্যাটফর্মে এসে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মানব পাচারবিরোধী তথ্য, প্রচার ও সচেতনতা কার্যক্রমের ছবি ও বার্তা শেয়ার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, আই হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, আরার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক, প্রেরণার ফিল্ড কো-অর্ডিনেটর মুন্না শর্মা, মৌমাছির চেয়ারম্যান রঞ্জন বর্মন, পরিত্রাণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ রবিউল ইসলাম, জাস্টিস ফর কেয়ারের ইউথ লিডার মাসুদ রানা, ব্র্যাকের ম্যানেজার কৌশিক বিশ্বাস, অগ্রগতির কেস ম্যানেজার মো. জিয়াউল ইসলাম, সিটিআইপি সদস্য সাবিরুল ইসলাম ও শাম্মি আক্তার রিতা।

সুইজারল্যান্ড এম্বাসেডরের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্প–এর রূপান্তরের প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিষয়ভিত্তিক মাল্টিমিডিয়া উপস্থাপন করেন সিটিআইপি সদস্য কর্ণ বিশ্বাস।

সভায় বক্তারা মানব পাচার প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “মানব পাচার শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে যুদ্ধ। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ মানব পাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিষ্ঠানের নেটওয়ার্ক সভা

আপডেট সময় : 10:23:10 pm, Monday, 27 October 2025